৮ নভেম্বর ২০২৬

সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

বাংলাধারা প্রতিবেদন »

সীতাকুণ্ড উপজেলায় পৃথক সড়ক দূর্ঘটনায় ৩ জন নিহত ও ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে ।

গতকাল বুধবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ৭ টা থেকে রাত সাড়ে ১০ টার মধ্যে উপজেলার কুমিরা ও সলিমপুর এলাকায় পৃথক দুটি সড়ক দূর্ঘটনা ঘটে।

বুধবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার সলিমপুরস্থ ফকিরহাট এলাকায় রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যানের চাপায় এক মহিলা নিহত হয়েছে ও তার সাত বছর বয়সের এক শিশু আহত হয়। শিশুটিকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মহিলার পরিচয় পাওয়া যায়নি।

অপরদিকে রাত সাড়ে সাতটার সময় উপজেলার কুমিরাস্থ গুল আহমেদ জুট মিলস এলাকায় মহাসড়কে প্রাইভেট কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর আহত হয়।

কুমিরা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত চারজনকে উদ্ধার করে চমেক হাসপাতাল নিয়ে গেলে মোহাম্মদ আব্দুল্লাহ ও মেজবা উদ্দিন নামের দুইজনকে ডাক্তার মৃত ঘোষণা করেন।

নিহত মোহাম্মদ আব্দুল্লাহ উপজেলার সলিমপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের মোহাম্মদ রফিক হোসেনের পুত্র এবং মেজবার বাড়ি মীরসরাই থানার ডুমখালি গ্রামে।

বাংলাধারা/এফএফস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ