২১ মার্চ ২০২৬

নগরীতে আগুনে পুড়লো ৯ ব্যবসা প্রতিষ্ঠান

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর পাথরঘাটার ফিশারিঘাটে বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট আগুনে ৯টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।

আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোর ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে জানা যায়। এতে প্রায় দশ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জানা যায়, ভোর ৬ টার দিকে এ ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে নন্দনকানন ও লামারবাজার ফায়ার স্টেশনের চারটি গাড়ি দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন