৮ নভেম্বর ২০২৬

বাঁচানো গেল না দগ্ধ সেই পারভীনকে

বাংলাধারা ডেস্ক »

রাজধানীর মিরপুরে চলন্তিকা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ তরুণী পারভিন (৩৫) মারা গেছেন। আজ শনিবার সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত পারভীন চলন্তিকা বস্তিতেই বসবাস করতেন। তার তেমন কোনো আত্মীয়স্বজন নেই। পারভীনের মরদেহ বর্তমানে ঢামেক হাসপাতাল মর্গে রাখা আছে। ময়নাতদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গতকাল শুক্রবার ভোর সোয়া ৪টার দিকে রাজধানীর মিরপুরের রুপনগর থানাধীন চলন্তিকা বস্তিতে আগুন লাগে। অগ্নিকাণ্ডে একশ’রও বেশি ঘর আগুনে ভস্মীভূত হয়।পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট।

এ ঘটনায় পারভিনের (৩৫) শরীরের ৯০ ভাগ পুড়ে গিয়েছিল। ওইদিন দগ্ধ অবস্থায় সকাল ৭টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে ঢামেক হাসপাতাল বার্ণ ইউনিটে নিয়ে আসে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ