২১ মার্চ ২০২৬

রাঙ্গুনিয়ায় ‘আস্থা অবিচল’র ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

বাংলাধারা প্রতিবেদন »

রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৬০ বছর পূর্তিতে হীরক জয়ন্তী ২০২০ উদযাপন উপলক্ষে আয়োজিত ‘আন্ত সরফভাটা ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২০’র ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।

শক্রবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৯টায় সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সংগঠন ‘আস্থা অবিচল’ আয়োজিত এ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

আস্থা অবিচলের সভাপতি আলহাজ্ব আব্দুর রউফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোহাম্মদ জসিম। উদ্বোধক ছিলেন সরফভাটা ইউনিয়নের সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ নিজাম উদ্দীন বাদশা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শওকত উল ইসলাম, আহসান হাবীব, মোহাম্মদ হারুন, শামসুল আলম, আনোয়ারুল ইসলাম বাবুল, খোরশেদ আলম সুজন, এম সিরাজুল ইসলাম, কামাল উদ্দিন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আস্থা অবিচলের সহ-সভাপতি ডা. আবুল ফজল, সহ-সভাপতি আবুল কালাম চৌধুরী, সাধারণ সম্পাদক সেলিম জাহাঙ্গীর, হারুন সিকদার, সদস্য আবদুল হান্নান, তারেক, আরিফ, মহিন প্রমুখ।।

সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্প্রতি কলকাতায় আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণজয়ী মো. ইশরার উদ্দীন আনান।

ফাইনাল খেলা অংশ গ্রহণ করে আইডিয়াল স্টার ২-০ মন্জু রিফাতকে পরাজিত করে। প্রাইজ মানি জয়ী দলকে ছয় হাজার টাকা এবং পরাজিত দলকে চার হাজার টাকা করে প্রদান করা হয়।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

রাঙ্গুনিয়ায় ‘আস্থা অবিচল’র ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন

আরও পড়ুন