বাংলাধারা প্রতিবেদন »
নগরীর দুই থানা কমিটি থেকে পদবঞ্চিত হওয়ায় নগরীতে সৃষ্টি হয়েছে নানা অর্ন্তদ্বন্দ্ব। নবগঠিত কমিটিতে স্থান না পাওয়ায় পদবঞ্চিত ছাত্রলীগ নেতা-কর্মীরা দেওয়ানহাট মোড়ে বিক্ষোভ ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে দেওয়ানহাট মোড়ে এ প্রতিবাদ বিক্ষোভ করে তারা।
এর আগে শুক্রবার বিকালে বিক্ষুব্ধ নেতাকর্মীরা কমিটি বাতিলের দাবিতে নগরের ডবলমুরিং থানার চৌমুহনী মোড় এবং চান্দগাঁও থানার বহদ্দারহাট ও কাপ্তাই রাস্তার মাথা এলাকায় বিক্ষোভ করেন।
জানা গেছে, দীর্ঘদিন পর গত বৃহস্পতিবার রাতে ডবলমুরিং ও চান্দগাঁও থানা ছাত্রলীগের কমিটি ঘোষণা করেন মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












