৩০ মার্চ ২০২৬

জোরারগঞ্জে চুরিকাঘাতে যুবক খুন

মিরসরাই প্রতিনিধি »  

চট্টগ্রামের মিরসরাই উপজেলার অন্তর্গত জোরারগঞ্জ থানার হিঙ্গুলী এলাকায় চুরিকাঘাতে মোঃ রাকিব হোসেন (২২) নামে এক যুবক খুন হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ২ নং হিঙ্গুলী ইউনিয়নের আজমনগর এলাকায় এই ঘুনের ঘটনা ঘটেছে। নিহত রাকিব ওই এলাকার চুনু মিয়ার পুত্র। তবে কে বা কারা এবং কি কারণে রাকিবকে খুন করা হয়েছে তা এখনো অস্পষ্ট।

স্থানীয়রা বলছেন রাকিব ইয়াবা ব্যবসার সাথে জড়িত ছিলেন। হয়তো মাদক ব্যবসার দ্বন্দ্বের জের ধরে সে খুন হতে পারে।

হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন হারুন জানান, কে বা কারা রাকিবকে খুন করেছে তা স্পষ্ট হয়নি।প্রথমে হামলার পর তাকে উদ্ধার করে কমফোর্ট হাসপাতালে ও পরে শারীররিক অবস্থার অবনতি দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই বিষয়ে জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, খুনের ঘটনায় এখনো কেউ আটক হয়নি। রাকিব কি কারণে খুন হয়েছে তা খোঁজ খবর নেয়া হচ্ছে। এই ঘটনায় থানায় এখনো মামলা দায়ের হয়নি।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন