বাংলাধারা প্রতিবেদন »
যুব বিশ্বকাপের ফাইনালে নিয়ন্ত্রিত বোলিং-ফিল্ডিং দিয়ে ভারতকে চেপে ধরেছেন বাংলাদেশের যুবারা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪০ ওভার শেষে ভারতের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৫৬ রান।
রোববার (৯ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রমে যুব বিশ্বকাপের ফাইনালে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
এর আগে চলতি আসরের সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় আকবর আলীর দল।
বাংলাধারা/এফএস/টিএম












