৩০ মার্চ ২০২৬

আনোয়ারায় নামকরনের বিরোধে মসজিদে আগুন

আনোয়ারা প্রতিনিধি »  

আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের বিরোধপূর্ণ একটি মসজিদে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে মসজিদের কয়েকটি কোরান শরীফ ও মেঝেতে থাকা কার্পেটের কিছু অংশ পুড়ে গেছে। মসজিদটির নামকরণ নিয়ে দীর্ঘ দিন ধরে দুপক্ষের বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটিয়েছে কোনো এক পক্ষ।

স্থানীয়  সূত্রে জানা যায়, বিরোধপূর্ণ ওই মসজিদে একপক্ষ চায় মসজিদের নামকরণ হোক ওয়াহেদ পাড়া জামে মসজিদ, আরেকপক্ষ চায় হাজী আশরাফ আলী তালুকদার জামে মসজিদ নামকরণ করতে। বিষয়টি নিয়ে দুপক্ষের মধ্যে একাধিক মারামারি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জুবায়ের আহমেদ ও আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ দুপক্ষকে নিয়ে একাধিকবার বসেন। পরে ইউএনও দুপক্ষের নামেই মসজিদের নামকরণ করার প্রস্তাব দেন। কিন্তু কোনো পক্ষই তাতে রাজি হয়নি। এক পর্যায়ে কোনো এক পক্ষ এই ন্যাক্কারজনক ঘটনা ঘটায়। 

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, মসজিদ নিয়ে দুই পক্ষে বিরোধ ছিল। মসজিদে কারা আগুন দিলো তা তদন্ত করা হচ্ছে। থানায় কেউ অভিযোগ দেয়নি। 

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন