৮ নভেম্বর ২০২৬

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ ডাকাত আমিন নিহত

কক্সবাজার প্রতিনিধি »  

কক্সবাজারের টেকনাফে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে টেকনাফের শীর্ষ ডাকাত নুরুল আমিন (৩০) নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও মিয়ানমারের সীম উদ্ধার করা হয়।

সোমবার (১০ ফেব্রুয়ারী) ভোররাতে উপজেলার লেদার নুরালীপাড়া পাহাড়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন র্যাবের টেকনাফের ইনচার্জ মীর্জা শাহেদ মাহতাব।

নিহত আমিন ডাকাত হ্নীলা ইউনিয়নের লেদার মকতুল হোসেনের ছেলে। দীর্ঘদিন ধরে পাহাড়ী এলাকায় ডাকাতি করে আসছিল আমিন।

র‍্যাব-১৫ টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লে. মীর্জা শাহেদ মাহতাব বলেন, হ্নীলার লেদা নুরুলী পাড়া এলাকায় একদল ডাকাত অপরাধ সংঘটিত করার জন্য অবস্থান নিয়েছে এমন তথ্য পেয়ে অভিযান চালায় র‍্যাব। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে র‍্যাব সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ী গুলি চালায় ডাকাতদল। এতে র‍্যাবের দুই সদস্য আহত হয়। এরপর আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি চালায়।

দুই পক্ষের গোলাগুলি থেমে যাওয়ার কিছুক্ষণ পর ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে র‍্যাব সদস্যরা তাকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে এবং মৃতদেহের ময়না তদন্ত রিপোর্ট তৈরী করার জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। পরিচয় সনাক্তের পর তিনি আমিন ডাকাত বলে জানাযায়।

ঘটনাস্থল তল্লাশী করে ১টি থ্রী কোয়ার্টার গান,১টি ওয়ান শুটার গান, ৪টি তাজা কার্তুজ,৩টি গুলির খালি খোসা,মিয়ানমারের তৈরী ১১টি এমপিটি সীম ও ১টি টেলিটকসীম উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব আরো বলেন, রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গহীন পাহাড়ে লুকিয়ে থাকা ডাকাত দলের সদস্যরা আবারও বেপরোয়া হয়ে উঠেছে। তারা প্রতিনিয়ত মাদক পাচার, খুন,অপহরনসহ এমন কোন অপরাধ নেই তারা করছেনা। তাদের বিরুদ্ধে অভিযান অব্যহত রয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ