৮ নভেম্বর ২০২৬

আজ পর্দা উঠছে চট্টগ্রাম বইমেলার

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামে অমর একুশে বইমেলা-২০২০’র পর্দা উঠছে আজ সোমবার। আজ বিকেল ৩ টায় এমএ আজিজ স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বইমেলার উদ্বোধন করবেন।

এবারের বইমেলায় ঢাকার ১১৮টি এবং চট্টগ্রামের ৪০টি প্রকাশনা প্রতিষ্ঠানের জন্য ২০৫টি স্টল বরাদ্ধ করা হয়েছে।

গতবারের চেয়ে মেলার স্টল ও পরিসর দ্বিগুণ করা হয়েছে। এবার মেলা প্রাঙ্গণে প্রায় ১ লাখ ২০ হাজার ৩০০ বর্গফুট জায়গায় ঢাকার ১১৮টি এবং চট্টগ্রামের ৪০টি প্রকাশকদের জন্য ২০৫টি স্টল বরাদ্ধ করা হয়েছে। মেলায় ফ্রি ওয়াইফাইসহ সেলফি কর্ণারের ব্যবস্থা থাকবে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে ও চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদে সহযোগিতায় ঢাকা ও চট্টগ্রামের সৃজনশীল প্রকাশকদের অংশগ্রহণে দ্বিতীয় বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে এ বইমেলা।

এবারের বইমেলা ১০ থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। মেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা এবং ছুটির দিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্য়ন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। ইতিহাস, ঐতিহ্য-সংস্কৃতির সম্মিলন ঘটবে এ মেলায়। এছাড়া জাতীয় জীবনে যেসব ব্যক্তি কৃতিত্বপূর্ণ অবদান রেখেছেন তাদেরকে একুশে স্মারক সম্মাননা পদক ও সাহিত্য পুরস্কার প্রদান করা হবে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ