৮ নভেম্বর ২০২৬

হালদায় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার জব্দ ও ধ্বংস

বাংলাধারা প্রতিবেদন »

হাটহাজারী উপজেলার ইন্দিরা ঘাটে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার জব্দ ও এক কিলোমিটার পাইপ জব্দ ও ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর দেড় টায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

রুহুল আমিন বাংলাধারাকে জানান, উপজেলার ইন্দিরা ঘাটে অভিযান পালিয়ে ড্রেজার ও প্রায় এক কিলোমিটার পাইপ জব্দ ও ধ্বংস করা হয়। অভিযানে হাটহাজারী থানা পুলিশ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহায়তা করেন।

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত ৭ টি ড্রেজার এবং ১২ টি বালু উত্তোলনে ব্যবহৃত ইঞ্জিন চালিত নৌকা ধ্বংস করা হয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ