বাংলাধারা প্রতিবেদন »
নগরীতে নকল ট্রেডমার্ক ও মোড়ক সম্বলিত চা-পাতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
সোমবার(১০ ফেব্রুয়ারি) চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, পটিয়া উপজেলার আলী আকবর চৌধুরী বাড়ির মোঃ সহিদুল ইসলাম(৩২), মোঃ রবিউল হোসেন(২৮), ইমাম হোসেন প্রকাশ সাজ্জাদ(২৫) সবার পিতা-ইছহাক মিয়া, মাতা-রাজিয়া বেগম। সিএমপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, কাপ্তাই রাস্তার মাথা এলাকায় আবুল খায়ের কোম্পানীর SEYLON চা-পাতার মোড়ক ও ট্রেডমার্ক নকল করে SEVRON নাম দিয়ে সিলিং মেশিনের মাধ্যমে নিম্নমানের চা পাতা প্যাকেটজাত করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোঃ আজিজ আহমেদ ও মোহাম্মদ হোছাইনের নেতৃত্বে একটি বিশেষ টিম সেখানে অভিযান পরিচালনা করে ১ টি সিলিং মেশিন, ৩ টি প্যাকেজিং রোল, ১০৩ টি চা পাতা ভর্তি প্যাকেট ও ১০০ টি খালি প্যাকেটসহ গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানানো হয়।
বাংলাধারা/এফএস/টিএম













