৩০ মার্চ ২০২৬

বুধবার ফিরবেন আ.লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম

বাংলাধারা প্রতিবেদন »

আসন্ন চট্টগ্রাম সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম রেজাউল করিম চৌধুরী আগামী বুধবার (১৯ ফেব্রুয়ারি) বাণিজ্য নগরে ফিরবেন।

বুধবার ঢাকা থেকে ট্রেনযোগে দুপুর ২টায় নগরীর রেল স্টেশনে উপস্থিত থাকার কথা রয়েছে তাঁর।

এদিকে আসন্ন চট্টগ্রাম সিটিতে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কের দায়িত্বে থাকছেন বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন