বাংলাধারা প্রতিবেদন »
আসন্ন চট্টগ্রাম সিটি কপোর্রেশন নিবার্চনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী হিসাবে বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরীকে মনোনয়ন দেয়ায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল করেছে নগর যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা।
গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে এ মনোনয়ন চূড়ান্ত করা হওয়ার পর রাতে নগরীতে এ আনন্দর্যালি বের করা হয়।
এদিকে চট্টগ্রামের মাটি ও মানুষের নেতা এম রেজাউল করিম চৌধুরীকে মেয়র পদে মনোনীত করায় চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মোহাম্মদ রাজুর নেতৃত্বে চট্টগ্রাম নগরীতে বর্ণাঢ্য আনন্দর্যালি বের হয়। র্যালিটি নগরীর খাজা রোড থেকে শুরু করে বহদ্দারহাট পুলিশ বক্স হয়ে এম রেজাউল করিম চৌধুরীর বাসার সামনে এসে শেষ হয়।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগ নেতা মুজিবুল হক চৌধুরী, মহানগর যুবলীগ নেতা হাসান মুরাদ, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি নোমান চৌধুরী, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মনিরুল ইসলাম।
এতে আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা কাইছার, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা মফিজুর রহমান চৌধুরী, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা রিদুয়ান রিপন, চান্দগাও থানা ছাত্রলীগ নেতা মো. আরফাত, মিনহাজ, খুশি, আরফাত, টিটু, সৈয়দ, পারভেজ, হৃদয়, মুন্না, সোহাগ, ছোটন, রাফসান, সাকিব, জুয়েল, সাদমান, তারেক, ইভান, শাকিল, ইরফান, ইসান, হৃমন, সাব্বির, আরমান প্রমুখ।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












