১৪ মার্চ ২০২৬

ক্রিকেটার মিরাজের বাসায় চুরি, গ্রেফতার ১

বাংলাধারা প্রতিবেদন »

জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের বাসায় চুরির ঘটনায় সোহেল রানা নামের এক যুবককে গ্রেফতার করেছে কাফরুল থানা পুলিশ।।

বুধবার (৪ মার্চ) বিকাল সাড়ে পাঁচ টায় বিজয় রাকিন সিটিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা কাফরুল থানার এসআই এমদাদুল হক জানান, গত বুধবার বিকাল সাড়ে পাঁচ টায় বিজয় রাকিন সিটিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অভিযান চরলিয়ে সোহেল রানার পল্লবীর বাসা থেকে চোরাইকৃত প্রায় ১৩ ভরি সোনা, ১২ আনা ডায়মন্ড ও ১৬ ভরি ইমিটেশনের গহনা উদ্ধার করা হয়। সোহেল রানা রাকিন সিটিতে ফায়ার এসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন।

তিনি আরো বলেন, সোহেল রানার অন্যান্য সহযোগীদের গ্রেফতার ও বাকী চোরাই মালামাল উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের মিরপুরের বিজয় রাকিন সিটির বাসায় চুরির ঘটনা ঘটে। উক্ত ঘটনায় কাফরুল থানায় একটি মামলা হয়।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ