বাংলাধারা ডেস্ক »
পরিচ্ছন্নতা কার্যক্রমের পর সৌদি আরবের মক্কার মসজিদ আল-হারাম ও মদিনার মসজিদে নববী খুলে দেয়া হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) সৌদির রাষ্ট্রীয় টেলিভিশন আল-এখবারিয়া এ দুই মসজিদ খুলে দেয়ার খবর জানায়। তবে হজ বা ওমরাহ পালনকারীরা মসজিদ দু’টিতে এখনই ঢুকতে পারবেন কি-না, তা স্পষ্ট করেনি আল-এখবারিয়া।
করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে বিশ্ব মুসলিম উম্মাহর সম্মিলনস্থল পবিত্র মসজিদ দু’টি পরিষ্কার-পরিচ্ছন্ন করতে সাময়িক বন্ধ করা হয়েছিল।
এর আগে বৃহস্পতিবার (৫ মার্চ) করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে মক্কার ঐতিহাসিক মসজিদ আল-হারামে কাবা শরিফ চত্বরে প্রবেশ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। কাবা শরিফ ধোঁয়া-মোছার কাজ চলছিল।
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে এখন পর্যন্ত ৩ হাজার ৩৮৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চীনেই মৃতের সংখ্যা ৩ হাজার ৪২ জন। বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় লাখের কাছাকাছি।
বাংলাধারা/এফএস/টিএম












