৩০ মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ইউএসটিসি ছাত্রলীগের দোয়া মাহফিল

বাংলাধারা প্রতিবেদন »

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বাংলাদেশ ছাত্রলীগ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউএসটিসি শাখার পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলে আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কমনা করা হয়।

এ দোয়া ও মিলাদ মাহফিলে চট্টলবীর প্রয়াত জননেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর স্বরণেও দোয়া করা হয়। এছাড়াও বিশ্বব্যাপি এ ক্রান্তিলগ্নে করোনা ভাইরাসের হাত থেকে সুরক্ষা এবং শান্তি শৃঙ্খলা ফিরে আসার উদ্দেশে আল্লাহর কাছে সাহায্য চেয়ে দেশবাসীর মঙ্গল কামনা করা হয়।

পরে দোয়া মাহফিল শেষে জন্মশতবার্ষিকীতে কেক কেটে এতিম ও অনাথ শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে বিতরণ করা হয় মাস্ক ও এন্টি-ব্যাকটেরিয়াল হ্যান্ডওয়াশ।

জন্মশতবর্ষ উদযাপনে উপস্থিত ছিলেন ইউএসটিসির সাবেক ছাত্র, মহানগর যুবলীগ নেতা মোহাম্মদ সাজ্জাদ আলী ও ছাত্রলীগের অভিভাবক মোহাম্মদ রাকিবুল হুদাসহ ইউএসটিসি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ছাত্রবৃন্দ।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন