৩০ মার্চ ২০২৬

কোতোয়ালী থানা ছাত্রলীগের বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন

বাংলাধারা প্রতিবেদন » 

নগরীর কোতোয়ালি থানা ছাত্রলীগের উদ্দ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকাল ৩ টায় নগরীর নন্দনকাননে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কোতোয়ালী থানা ছাত্রলীগ নেতা ইমরান হোসেন সাজেনের সভাপতিত্বে ও শুভ দত্তের সঞ্চলনায় উপস্থিত ছিলেন কেদ্রীয় আওয়ামী যুবলীগের সাবেক সদস্য গাজী জাফর উল্লাহ, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা শিবু প্রসাদ চৌধুরী, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মনির ইসলাম ও জাবেদুল ইসলাম জিতু, ডবলমুরিং থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ তৌহিদুল ইসলাম।

এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা ছাত্রলীগ নেতা মামুনুর রশীদ রাইহান, মো. রুবেল হোসেন, শ্যাম, রিসান, আশিক, সানি, মামুন, শাহ কামাল রিমন, রাকিব, রতন, তামিম, আইমান আহমেদ আলভি, আলিফ, নূরনবী, সাকিব, রাব্বানী, মিসকাত, আবিদ, হায়াত, সৌরভ, নাহিদ প্রমুখ।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন