৩০ মার্চ ২০২৬

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন ইউনিট গঠন

মিরসরাই প্রতিনিধি »

বিশ্বব্যাপী মরণঘাতি নভেল করোনা ভাইরাসে স্তব্ধ সারাবিশ্ব। সম্প্রতি প্রাণঘাতি এ ভাইরাসটি প্রবেশ করেছে বাংলাদেশে। করোনার হাত থেকে রক্ষা পেতে এবং সতর্ক অবস্থায় থাকতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি সচেতনতামূলক নির্দেশনা দেয়া হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেশের সরকারী এবং বেসরকারী সকল হাসপাতালসমূহকে করোনা মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে কোয়ারান্টাইন ও আইসোলেশন ইউনিট। তারই ধারাবাহিকতায় চট্টগ্রামের মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (মস্তান নগর) প্রস্তুত করা হয়েছে আইসোলেশন ইউনিট।

বুধবার (১৮ মার্চ) সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে দেখা যায়, হাসপাতালের উত্তর ভবনের দ্বিতীয় তলায় উত্তর পাশে একটি কক্ষে ৫টি বেড দিয়ে আইসোলেশন সেন্টার করা হয়েছে। পুরো কক্ষজুড়ে কার্পেট বিছিয়ে এবং দরজা ও জানালায় উন্নত মানের পর্দা লাগিয়ে প্রস্তত করা হয়েছে। যদিও এখনো কোন রোগী এখানে সনাক্ত হয়নি এবং ভর্তিও হয়নি তবুও হাসপাতাল কর্তৃপক্ষ তাদের প্রস্তুতি সম্পন্ন করে রেখেছেন।

এ বিষয়ে মিরসরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, করোনা ভাইরাসক্রান্ত রোগীদের জন্য আমরা হাসপাতালে একটি আইসোলেশন সেন্টার তৈরী করেছি। এছাড়া সচেতনতা মুলক প্রচারণা চালাচ্ছি। হাসপাতাল আঙিনায় সচেতনাতা মুলক ব্যনার সাঁটিয়েছি। তবে রোগাক্রান্ত হয়ে এখনো কোন রোগী আমাদের এখানে আসেনি।’

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন