বাংলাধারা প্রতিবেদন »
সরকারি আদেশ অমান্য করে হাটহাজারী পৌরসভার ৪নং ওয়ার্ডের আলীপুর এলাকায় একটি মোমবাতি কারখানা খোলা রাখায় জরিমানা করেছে উপজেলা প্রশাসন। এ সময় কারখানার সকল শ্রমিককে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
সোমবার (১৩ এপ্রিল) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।
রুহুল আমিন বাংলাধারাকে জানান, হাটহাজারী পৌরসভার ৪নং ওয়ার্ডের আলীপুর এলাকায় একটি মোমবাতি কারখানায় অভিযান পরিচালনা করা হয়। প্রচন্ড গরমে সামাজিক দূরত্ব না মেনেই সেখানে কাজ করছিলেন প্রায় ২০ জন শ্রমিক। হাটহাজারী এবং এর আশেপাশের উপজেলার শ্রমিক তারা। এসময় সব শ্রমিককে ত্রাণ ভর্তি ভালবাসার থলে (প্রায় ১০ দিনের চাল ডাল) দিয়ে কারখানা বন্ধ করে দেয়া হয়। সরকারি আদেশ অমান্য করায় কারখানা মালিক কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাধারা/এফএস/টিএম












