৩০ মার্চ ২০২৬

চট্টগ্রামের বিআইটিআইডিতে আছে ৪০০ কিট, কয়েকদিনের মধ্যেই পাঠানোর আশ্বাস

বাংলাধারা প্রতিবেদন »  

চট্টগামের ফৌজদারহাটের ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) আর ৪০০ টির মত করোনা শনাক্তে কিট রয়েছে। এগুলো দিয়ে আর চারদিন করোনা পরীক্ষা কার্যক্রম চালানো যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিআইটিআইডির ল্যাব প্রধান ডা. শাকিল আহমেদ বলেন, আমি এখন পর্যন্ত ১ হাজার কিট পেয়েছি। এর মধ্যে প্রথম ১০০ কিট আমরা ফ্রান্সের একটি দাতব্য সংস্থা থেকে সংগ্রহ করেছি, ওগুলো অত্যন্ত ভাল মানের। এরপর ঢাকার আইইডিসিআর আমাদের আরও ১০০ কিট দেয়। সেগুলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাপ্লাই করা। সেগুলোও ভাল মানের।

তিনি বলেন, বাকি ৮০০ কিট হচ্ছে চাইনিজ কিট। এই ১ হাজার কিটের মধ্যে ৬০০ কিটের ব্যবহার হয়ে গেছে। আমার হাতে আর ৪০০ কিট আছে। এগুলো দিয়ে অন্তত আগামী ৪ দিন ৩৫০ জনের পরীক্ষা করা যাবে।

বিআইটিআইডির পরিচালক ডা. এম এম হাসান বলেন, আমরা আজকেও আইইডিসিআরের কন্ট্রোল রুমে যোগাযোগ করেছি, জানিয়েছি কিটের বিষয়ে। উনারা ২-১ দিনের মধ্যেই পাঠিয়ে দিবেন বলেছেন। কিট নিয়ে কোন সমস্যা হবে না।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন