৭ মার্চ ২০২৬

বন্দরে কন্টেইনার থেকে পণ্য চুরির ঘটনায় তদন্ত কমিটি

বাংলাধারা প্রতিবেদন »  

কাস্টম হাউসের অডিট ইনভেস্টেগেশন অ্যান্ড রিচার্স (এআইআর) টিম বন্দরের নিরাপত্তা হেফাজতে থাকা ৪০ ফুট লম্বা কনটেইনার গায়েবের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

সোমবার (৪ মে) এ তদন্ত কমিটি গঠন করা হয় বলে জানিয়েছেন কাস্টমসের অডিট ইভেস্টিগেশন এন্ড রিসার্চ (এআইআর) শাখার সহকারী কমিশনার নুর এ হাসনা সানজিদা অনসূয়া।

এ তদন্ত কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত কমিশনার জেসি জেটি শামসুজ্জামানকে। 

এর আগে গত ৩ মে শতভাগ কায়িক পরীক্ষার সময় বন্দরের একটি কন্টেইনার থেকে পণ্য চুরির এ ঘটনা প্রকাশ পায়। ৪০ ফুটের ওই কন্টেইনারের আমদানী পণ্যের সবই চুরি হয় বলে জানিয়েছে কাস্টমস হাউসের কর্মকর্তারা।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন