বাংলাধারা প্রতিবেদন »
নগরীর বাকলিয়া থানাধীন দেওয়ান বাজার জালাল কলোনীর একটি বাসা থেকে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) দিবাগত মধ্যরাতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত নীলম ধর অর্পা (২৫) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) লোক প্রশাসন বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ছাত্রী ছিলেন। তিনি ২০১৯ সালে লোকপ্রশাসন থেকে মাস্টার্স পাশ করে বের হন। পরিবারের সঙ্গে নগরের দেওয়ানবাজার এলাকায় জালাল কলোনিতে থাকতেন তিনি।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান, গলায় ওড়না প্যাচানো অবস্থায় অর্পাকে পরিবার হাসপাতালে নিয়ে আসে। এরপর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার গলায় দাগ রয়েছে। লাশের ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












