বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের এক হাজতী স্ট্রোক করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে মৃত্যুবরণ করেন ওই হাজতী।
জানা গেছে, মৃত্যবরণ করা ওই হাজতীর নাম মো. সুমন (৩৭) । তার বাড়ি লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলায়।
চিকিৎসকরা জানিয়েছেন, স্ট্রোকজনিত কারণে মারা যান সুমন।
চট্টগ্রাম কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১৯ সালের আগস্ট থেকে সুমন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। সাতদিন আগে সুমনের শারীরিক অবস্থা খারাপ হলে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।
বাংলাধারা/এফএস/টিএম












