বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম কিডনী ফাউন্ডেশনের চিকিৎসা সেবার কাজকে আরো ফলপ্রসূ করার জন্য ২টি ডায়ালাইসিস মেশিন প্রদান করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ।
মঙ্গলবার (২১ জুলাই) সিএসই’র চট্টগ্রামের প্রধান কার্যালয়ে মেশিন দুটি প্রদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। এতে অনলাইন মিটিং ব্যবস্থা (জুম)’র মাধ্যমে সিএসই এর বোর্ড সদস্যগণ অংশগ্রহন করেন।
অনুষ্ঠানে সিএসই’র ব্যবস্থাপনা পরিচালক মামুন-উর-রশিদ চট্টগ্রাম কিডনী ফাউন্ডেশন এর ভাইস প্রেসিডেন্ট ড. ইমরান বিন ইউনুস মেশিন ২টি প্রদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
অন্যদিকে ‘সিএসই সবসময় চট্টগ্রাম কিডনী ফাউন্ডেশন এর সাথে থাকবে’ বলে সিএসই’র চেয়ারম্যান আসিফ ইব্রাহীম চট্টগ্রাম কিডনী ফাউন্ডেশন এর প্রেসিডেন্ট ড. মইনুল ইসলাম মাহমুদকে আশ্বস্থ করেন ।
এ সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম কিডনী ফাউন্ডেশন এর জেনারেল সেক্রেটারী ড. এম এ কাসেম, জয়েন্ট জেনারেল সেক্রেটারী এমদাদুল আজিজ চেীধুরী, ইসি মেম্বার মোহাম্মদ শাহজাহান, ইসি মেম্বার মাহফুজুল হক।
এতে অনলাইন মিটিং ব্যবস্থা (জুম)’র মাধ্যমে আরো অংশগ্রহণ করেন পরিচালক প্রোফ. এস এম সালামত উল্লাহ ভূইঁয়া, এম এ মালেক, মেজর (অব.) এমদাদুল ইসলাম এবং শাহজাদা মাহমুদ চেীধুরী ।
বাংলাধারা/এফএ/টিএম/ইরা












