১৩ মার্চ ২০২৬

করোনা কেড়ে নিল আড়াই হাজার প্রাণ, নতুন শনাক্ত ২৭৪৪

বাংলাধারা প্রতিবেদন »

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৭৫১ জন।

নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৪৪ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ১৩ হাজার ২৫৪ জন।

বুধবার (২২ জুলাই) দুপুরে কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তেরর নাসিমা সুলতানা।

গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর গোটা বিশ্বকে মৃত্যুপুরীতে পরিণত করেছে করোনাভাইরাস।

ওয়ার্ডোমিটারের তথ্যমতে বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ১ কোটি ৫১ লাখ ৭৩২৭ জন। মৃতের সংখ্যা ৬ লাখ ১৯ হাজার ৮১২ জন। ৯১ লাখ ২৮ হাজার ১৫৮ জন রোগী সুস্থ হয়েছেন।

বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর এতে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ