১৩ মার্চ ২০২৬

আবাসিক প্রকল্পের মাটি ভরাটে হাউজিং সোসাইটির চুক্তিস্বাক্ষর

বাংলাধারা প্রতিবেদন »

দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি. এর শহরতলীস্থ বড়দিঘীর পাড় এলাকায় সোসাইটির ৪র্থ আবাসিক প্রকল্পের মাটি ভরাট, লেভেলিং ও ড্রেসিং-এর জন্য ঠিকাাদার প্রতিষ্ঠান মহিউদ্দিন এন্টারপ্রাইজের সাথে দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি. এর মধ্যে চুক্তি স্বাক্ষর সম্পাদন হয়েছে।

বুধবার (২২ জুলাই) দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি. এর বড়দিঘীর পাড়স্থ সোসাইটির ৪র্থ আবাসিক প্রকল্পের মাটি ভরাটের নিমিত্তে ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে এইা চুক্তিস্বাক্ষর সম্পাদন হয়েছে।

এতে দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি. এর পক্ষে সোসাইটির ব্যবস্থাপনা কমিটির সম্পাদক মোহাম্মদ শাহজাহান ও ঠিকাদার প্রতিষ্ঠান মহিউদ্দিন এন্টারপ্রাইজের পক্ষে মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোসাইটির সভাপতি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন। এসময় আরও উপস্থিত ছিলেন সোসাইটির ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মো. ইদ্রিছ, কোষাধ্যক্ষ মোফাখ্খারুল ইসলাম খসরু, ব্যবস্থাপনা কমিটির সদস্য আলমগীর পারভেজ, আলাউদ্দীন আলম, শাহ আলম বাবুল, মো. রাশেদুল আমিন, মো. নুরুল ইসলাম (শাহীন) ও মোহাম্মদ রাইসুল উদ্দীন (সৈকত)।

সোসাইটির সভাপতি ও সিটি মেয়র বলেন দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটির ৪র্থ প্রকল্পের উন্নয়নের ধারাবাহিকতায় আজকের এই চুক্তিস্বাক্ষর অনুষ্ঠান। সোসাইটির সদস্যদের দীর্ঘদিনের দাবী নতুন আবাসিক এলাকা গড়ে তুলে প্লট বরাদ্দের ব্যবস্থা করতে পেরে তিনি মহান রাব্বুল আল আমীনের কাছে শুকরিয়া প্রকাশ করেন এবং ব্যবস্থাপনা কমিটির সকল সদস্যদের এই মহতী কাজে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

মেয়র ঠিকাদার প্রতিষ্ঠানের দৃষ্টি আকর্ষণ করে বলেন, চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পাদন করতে হবে। প্রকল্পের কাজ যেন দ্রুত শেষ করে সোসাইটির সদস্যদের মধ্যে প্লট হস্তান্তর করা যায় সে বিষয়েও প্রত্যেকের সহযোগিতা কামনা করেন তিনি।

তিনি আরও বলেন, দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি. প্রতিষ্ঠালগ্ন হতে সদস্যদের আবাসন সমস্যা নিরসণকল্পে অনেক চড়াই-উৎরাই পেরিয়ে ক্রমান্বয়ে নাসিরাবাদ, খুলশী ও রোজভ্যালীর ন্যায় আধুনিক, মনোরম ও অভিজাত আবাসিক এলাকা প্রতিষ্ঠা করেন। ইতিমধ্যে আবাসিক এলাকাগুলো দেশের অন্যতম সফল আবাসিক এলাকা হিসেবে সুখ্যাতি অর্জন করেছে। আশাকরছি সোসাইটির ৪র্থ আবাসিক এলাকাটিও হবে নাসিরাবাদ, খুলশী ও রোজভ্যালীর চেয়েও আরো আধুনিক ও অভিজাত।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ