১৩ মার্চ ২০২৬

লোহাগাড়ায় ৭ হাজার ইয়াবাসহ ৫ জন আটক

লোহাগাড়া প্রতিনিধি »

চট্টগ্রামের লোহাগাড়ায় ৭ হাজার পিস ইয়াবা নিয়ে নারীসহ পাঁচ মাদক পাচারকারীকে আটক করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই)দিবাগত রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয় এবং বুধবার (২২ জুলাই) চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হল- মানিকগঞ্জ সদরের বাইনন্যাল মহেশপুর বাংলাবাজার বোয়াল বাড়ীর মনা মিয়ার পুত্র মো. আলীম (৪৫), চট্টগ্রামের সাতকানিয়া ঢেমশা চাঁদের বাড়ীর রমজান আলীর পুত্র মো. আনিছ (২০), ঝালকাঠির রাজাপুর থানার কাঠপুট্টি আকন বাড়ীর মৃত আব্দুর রহমানের স্ত্রী আছমা আক্তার পাপিয়া (৩৫), লোহাগাড়ার বড়হাতিয়া সিকদার পাড়ার মো. নুরুল ইসলাম (৫০), রাজাপুর রুপাতলীর হাসমত আলীর পুত্র মো. সাকিব হোসেন (২৫)।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ বাংলাধারাকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে উল্লেখিত এলাকায় রাত ১২ টায় এসআই গোলাম কিবরিয়ার সঙ্গীয় ফোর্স কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে সাত হাজার ইয়াবা উদ্ধার করে। এসময় পাঁচজনকে আটক করা হয়।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ