১৩ মার্চ ২০২৬

চিংড়ি মাছে বিষাক্ত জেলি দিয়ে ওজন বৃদ্ধি, জরিমানা

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর রিয়াজউদ্দিন বাজার ও ফিশারিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় চিংড়ি মাছে ওজনে কারসাজির উদ্দেশ্যে বিষাক্ত জেলি দেয়ার অপরাধে তিন মাছ বিক্রেতাকে জরিমানা করা হয়।

বুধবার (২২ জুলাই) সকাল ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।

তিনি বলেন, রিয়াজউদ্দিন বাজারে তিনজন মাছ বিক্রেতাকে চিংড়ি মাছে ওজনে কারসাজির উদ্দেশ্যে বিষাক্ত জেলি পুশ করার অপরাধে মৎস্য পণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ বিধিমালা,১৯৯৭ (সংশোধিত ২০০৮) এর ৪(৫) ধারায় মোট ১৫ হাজার (পনের হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে মানবদেহের জন্য ক্ষতিকর জেলিমিশ্রিত ৫০ কেজি বাগদা চিংড়ি ও ২০ কেজি গলদা চিংড়ি জব্দ করা হয়।

ফিশারিঘাটে মাছে ক্ষতিকর রং না মেশাতে আড়তদারদের সতর্ক করা হয়। রিয়াজউদ্দিন বাজারে আগত ক্রেতা ও বিক্রেতাদের স্বাস্থ্যবিধি অনুসরণের ব্যাপারেও সচেতন করা হয় বলে জানান তিনি।

ভ্রাম্যমাণ আদালতের সাথে অভিযানে জেলা মৎস্য দপ্তরের উপসহকারী পরিচালক মোঃ টিপু সুলতান ও পরিদর্শক মোঃ সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।

জনস্বার্থে ভবিষ্যতেও জেলা প্রশাসনের এধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ