৮ নভেম্বর ২০২৬

করোনায় আক্রান্ত ইপিজেড থানার ওসি উৎপল বড়ুয়া

বাংলাধারা প্রতিবেদন »

কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব কর্তৃক করোনা পরীক্ষার প্রকাশিত ফলাফলে তার করোনা পজেটিভ আসে। এর আগে গত ২২ জুলাই সিএমপির বিভাগীয় পুলিশ হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন ওসি উৎপল বড়ুয়া।

এ বিষয় নিশ্চিত করেন ইপিজেড থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হোসেন।

মোহাম্মদ হোসেন বলেন, করোনার উপসর্গ দেখা দিলে গত ২২ জুলাই ওসি স্যার সিএমপির বিভাগীয় হাসপাতালে নমুনা দেন এবং ২৩ জুলাই স্যারের করোনা পজেটিভ ঘোষণা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কতৃপক্ষ।

তিনি বলেন, স্যার গত কয়েকদিন ধরে নিজ বাসায় আইসোলেশনে আছেন। সেই সাথে চিকিৎসকের পরামর্শ মতো চিকিৎসা নিচ্ছেন।

বাংলাধারা/এফএ/টিএম/ইরা

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ