৮ নভেম্বর ২০২৬

উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন সাংসদ লতিফ

বাংলাধারা প্রতিবেদন »  

উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে থাইল্যান্ডের ব্যাংককে গেলেন চট্টগ্রামের সংসদ সদস্য এম এ লতিফ। লতিফের স্ত্রীও তার সঙ্গে গেছেন বলে জানা গেছে।

শুক্রবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ব্যাংককের উদ্দেশে যাত্রা করেন বলে জানিয়েছেন সাংসদ লতিফের বড় ছেলে ওমর ফারুক।

তিনি বলেন, বাবা দীর্ঘদিন ধরে হার্টের অসুখে ভুগছেন। তার ওপেন হার্ট সার্জারিও হয়েছে। এক মাস ধরে অসুস্থতা বেড়ে যায়। গত এক সপ্তাহ নগরীর মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি ছিলেন। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংককে নিয়ে যাওয়া হয়েছে।

উল্লেখ্য, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের তিনবারের সংসদ সদস্য এম এ লতিফ। শিপ বিল্ডিং, রিয়েল এস্টেট, আমদানি-রপ্তানিসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসা রয়েছে তার। ব্যবসায়ীদের সংগঠন চট্টগ্রাম চেম্বারে কয়েক দফায় সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ