৮ নভেম্বর ২০২৬

সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতাল কর্মচারী কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ

বাংলাধারা প্রতিবেদন »  

‘মুজিববর্ষের আহ্বান, তিনটি করে গাছ লাগান’-এই স্লোগানে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম নগরীর সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতাল কর্মচারী কল্যাণ পরিষদ।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে কর্মচারী কল্যাণ পরিষদ।

সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতাল কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মো. হাবিবের নেতৃত্বে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রাজু দে।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতি মিজানুর রহমান, কর্মচারী কল্যাণ পরিষদের সদস্য তারেক, আরিফ, আলমগীর ও অন্যান্য সদস্যবৃন্দ।

বাংলাধারা/এফএ/টিএম/ইরা

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ