১৩ মার্চ ২০২৬

ঈদে পর্যটনকেন্দ্র সমূহে জনসমাগমে সিএমপি’র নিষেধাজ্ঞা

বাংলাধারা প্রতিবেদন »

আসন্ন ঈদ উল আযহাকে কেন্দ্র করে নগরীর বিনোদন কেন্দ্রগুলোতে জনসাধারনের সমাগমে নিষেধাজ্ঞা জারি করছে সিএমপি।

মঙ্গলবার (২৮ জুলাই) সিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদ উল আযহাকে কেন্দ্র করে ঈদ পরবর্তী যে কোন ধরনের বৃহৎ জনসমাগম বর্তমানে বিশ্বব্যাপী বিস্তৃত করোনাভাইরাসের প্রাদুর্ভাবকে আরও সংকটাপন্ন করবে। এর সংক্রমন রোধে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ মহল থেকে বিভিন্ন দিকনির্দেশনা ও জনসচেতনতা মূলক প্রচারনা চলমান রয়েছে।

বিষয়টির গুরুত্বের সাথে বিবেচনা করে জনস্বার্থে ঈদ পরবর্তী সময়ে জনসাধারণকে বন্দর নগরীর বিনোদন কেন্দ্রসমূহ যেমনঃ চট্টগ্রামের পতেঙ্গা সী-বিচ, ফয়েজ লেক, নেভাল বীচ ইত্যাদি এলাকায় যে কোন ধরনের জমায়েত হওয়া সংক্রান্তে পুলিশ কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হল।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ