১৩ মার্চ ২০২৬

৩০৭৫ কোটি টাকার ৭ প্রকল্প একনেকে অনুমোদন

বাংলাধারা প্রতিবেদন »

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রায় ৩ হাজার ৭৫ কোটি ৩৩ লাখ টাকার ৭ প্রকল্প অনুমোদন দিয়েছে।

প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে আজ মঙ্গলবার (২৮ জুলাই) গণভবনের সঙ্গে সংযুক্ত হয়ে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেকের সভায় এ অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত প্রকল্পগুলো হলো: রাজশাহী মহানগরীতে পানি সরবরাহ ব্যবস্থার পুনর্বাসন প্রকল্প, যাতে ব্যয় ধরা হয়েছে ৯৩ কোটি ৪৫ লাখ টাকা। খুলনা পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৩৩৪ কোটি টাকা; ইনকাম সাপোর্ট প্রোগ্রাম ফর দ্যা পুওরেস্ট ‘যত্ন’ প্রকল্পে ব্যয় হবে ১ হাজার ৯৮০ কোটি ৫৯ লাখ টাকা। এছাড়া ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্পের খরচ ধরা হয়েছে ৭ হাজার ৮৮৫ কোটি ২৭ লাখ টাকা। তুলার গবেষণা উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের খরচ ধরা হয়েছে ৬৩ কোটি ৫৫ লাখ টাকা। মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২৩১ কোটি ৩৩ লাখ টাকা। শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৯৩৮ কোটি ৭৩ লাখ টাকা।

একনেক সভায় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক; তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীবর্গ সভার কার্যক্রমে অংশ নেন। পরিকল্পনা মন্ত্রী গণভবনে এবং অন্য মন্ত্রীরা এনইসি সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন।

সভায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, এসডিজির মুখ্য সমন্বয়ক, পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে স্বাবলম্বী হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। রাজশাহী মহানগরীতে পানি সরবরাহ ও খুলনা পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্প অনুমোদন দিতে গিয়ে তিনি এ নির্দেশ দেন। 

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ