১৫ এপ্রিল ২০২৬

নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শিক্ষা উপমন্ত্রী

বাংলাধারা প্রতিবেদন »

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নগরবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। করোনাভাইরাসের এই মহামারিতে গণজমায়েত এড়িয়ে স্বাস্হ্যবিধি মেনে ঈদের আনন্দ উপভোগ করার আহ্বান জানান তিনি।

শিক্ষা উপমন্ত্রী বলেন, চট্টগ্রামসহ দেশবাসী ও সারা বিশ্বের মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। আমি সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছি। আসুন, কোরবানির ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি।

নওফেল বলেন, কোরবানির কারণে যেন আমাদের পরিবেশের কোন প্রকার ক্ষয়ক্ষতি না হয়, সেদিকে সবার লক্ষ্য রাখতে হবে। সচেতনতার সঙ্গে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল আচরণ অনুশীলন এবং করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মেনে চলার মধ্য দিয়েই শান্তিপূর্ণভাবে পালিত হোক পবিত্র ঈদ।

তিনি আরো বলেন, পরম করুণাময় আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করি, মানুষের জীবন থেকে দূরীভূত হোক সকল মহামারি, দুঃখ-জরা। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে অতীতে বাংলাদেশ যেভাবে সকল সংকট উত্তরণের মধ্য দিয়ে এগিয়ে গেছে ঠিক একইভাবে করোনা সংকট জয় করে কাঙ্ক্ষিত উন্নয়ন ও সমৃদ্ধির অভিযাত্রায় নবউদ্যমে এগিয়ে যাক বাংলাদেশ।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন