১৩ মার্চ ২০২৬

নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস পুকুরে, নিহত ৮

বাংলাধারা ডেস্ক »

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস পুকুরে পড়ে গেছে। এতে আটজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপ পরিচালক আবুল হোসেন।

নিহতদের মধ্যে এক শিশু, ৫ নারী ও ২ পুরুষ রয়েছেন। হতাহতদের বাড়ি ময়মনসিংহের ভালুকায় বলে জানা গেছে।

জানা গেছে, ময়মনসিংহের ভালুকা থেকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় যাওয়ার পথে ময়মনসিংহ-শেরপুর সড়কের ফুলপুরের বাশাটি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায় মাইক্রোবাসটি। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। এ সময় শিশুসহ ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়। জীবিত উদ্ধার করা হয় দু’জনকে।

ওই মাইক্রোবাসে মোট ১৪ জন যাত্রী ছিলেন। তারা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। বাকিদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। আহত দুজনকে ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ