বাংলাধারা প্রতিবেদন »
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রাউজানের সংসদ সদস্য ও উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে।
বুধবার (১৯ আগস্ট) সকালে এবিএম ফজলে করিম চৌধুরীর সন্তান ফারাজ করিম বলেন, ঢাকার অ্যাপোলো হাসপাতালে তাকে ভর্তি করা হবে।
এর আগে সর্দি-জ্বর থাকায় সোমবার (১৭ আগস্ট) সকালে নমুনা দিয়েছিলেন এবিএম ফজলে করিম চৌধুরী। সন্ধ্যায় তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর তিনি শহরের বাসায় আইসোলেশনে ছিলেন। মঙ্গলবার (১৮ আগস্ট) তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা হয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম












