বাংলাধারা প্রতিবেদন »
জাতির জনক বঙ্গবন্ধু শেক মজিবুর রহমান এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম পারিজাত-এর উদ্যেগে এতিম ও চক্ষু হাসপাতালের রোগীদের মাঝে খাবার বিতরণ ও ডেঙ্গু মশা নিধন অভিযান করা হয়েছে।
গত শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে জাতীয় শোক দিবসকে ঘিলে ৪টি কর্মসূচি পালন করে লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম পারিজাত।
ওইদিন সকাল ৯ টায় লায়ন্স চক্ষু হাসপাতালে রুগীদের মাঝে খাবার বিরতণ করা হয় এবং সকাল ১০ টায় হিলভিউ হেদায়েতুল ইসলাম মাদ্রাসা এতিম খানায় এতিমদের মাঝে খাদ্যসামগ্রীসহ (চাল, ডাল, তেল, পেঁয়াজ) নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী এবং মাস্ক ও হ্যান্ড ওয়াশ বিতরণ করা হয়।
এছাড়াও ওই এতিম খানায় ৫ হাজার টাকা নগদ অর্থ অনুদান দেওয়া হয়। সকাল ১১টায় এতিমখানা সংলগ্ন হিলভিউ সোসাইটিতে ডেঙ্গু মশা নিধন অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভোধন করা হয়।
ক্লাব সভাপতি এডভোকেট ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক খোরশেদ আলম সুজন, লায়ন্স গভর্নর ডা. সুকান্ত ভট্টাচার্য্য, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন শাসছুদ্দিন আহমেদ সিদ্দিকী পি এম জেএফ, কেবিনেট সেক্রেটারী লায়ন অশেস কুমার উকিল, কেবিনেট ট্রেজারার লায়ন আশরাফুল আলম আরজু, জি এস টি লিডার লায়ন শওকত চৌধুরী, আরসি (হেড কোয়ার্টার) লায়ন মহিউদ্দিন আহমেদ, আর সি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, আর সি লায়ন হুমায়ুন কবির, জেড সি লায়ন হেলাল উদ্দিন আহমেদ, জেড সি লায়ন লায়লা আর্জুমান বানু, ডিসি লায়ন সাইফুল ইসলাম, লায়ন কাঞ্চন সোম, ক্লাব ট্রেজারার লায়ন এনামুল হক, লিও জেলা সভাপতিসহ সিনিয়র ক্লাব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে জাতির জনকের পরিবার এবং মুক্তিযোদ্ধা এনায়েত উল্লাহসহ গত কয়েক মাসে কভিড-১৯ এ আক্রান্ত হয়ে লায়ন নাজমুল কবির খোকনসহ যারা ইন্তেকাল করেছেন সবার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












