১৩ মার্চ ২০২৬

১৬ শর্তে চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলো খুলছে ২২ আগস্ট

বাংলাধারা প্রতিবেদন »

আগামী ২২ আগস্ট থেকে ১৬ টি শর্তে চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

বুধবার (১৯ আগস্ট) চট্টগ্রাম জেলা প্রশাসক সম্মেলন কক্ষে করোনাভাইরাস প্রতিরোধে গঠিত চট্টগ্রাম জেলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

চট্টগ্রাম জেলা প্রশাসক ইলিয়াস হোসেন বলেন, স্বাস্থ্যবিধি মানা সংক্রান্ত ১৬ টি শর্তে আগামী শনিবার থেকে বিনোদন স্পটগুলো উম্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে শর্তগুলো অবশ্যই মানতে হবে। অন্যথায় কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম তিন ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার শঙ্কায় সরকার ১৬ মার্চ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। ছুটি পেয়ে ১৭ মার্চ বিনোদন কেন্দ্রগুলোতে হুমড়ি খেয়ে পড়ে জনসাধারণ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা সমালোচনা শুরু হয়। এর পরদিন ১৮ মার্চ চট্টগ্রাম নগর পুলিশ, জেলা প্রশাসন যৌথ সিদ্ধান্তে নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত, সিআরবি শিরিষতলা, ডিসিহিল, চিড়িয়াখানা, ফয়’স লেক, কর্ণফুলী শিশুপার্ক, আগ্রাবাদ জাম্বুরি পার্ক, চান্দগাঁও স্বাধীনতা কমপ্লেক্সসহ সব বিনোদনকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়। 

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ