১৩ মার্চ ২০২৬

চট্টগ্রামে আরও ৯৭ জনের করোনা শনাক্ত

বাংলাধারা প্রতিবেদন »

গত ২৪ ঘন্টায় ৮০২ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৯৭ জন। এর মধ্যে ৮৪ জন নগরের ও ১৩ জন বিভিন্ন উপজেলার। এ নিয়ে চট্টগ্রামে ১৬ হাজার ২১৫ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১১ হাজার ৪৮৮ জন নগরের ও ৪ হাজার ৭২৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান। সিভিল সার্জন জানান, গতকাল বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা মিলেছে। এর মধ্যে ৩ জন নগরের ও ৪ জন উপজেলার বাসিন্দা।

ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৩১০ জনের নমুনা পরীক্ষায় নগরের ২১ জনের ও উপজেলার ৩ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২০৬ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৩১ ও উপজেলার ২ জনের করোনা মিলেছে।

চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয় ল্যাবে চট্টগ্রামের ৬০ জনের নমুনা পরীক্ষায় নগরের ৪ ও উপজেলার ১ জনের শরীরে করোনা মিলেছে। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৯ জনের করোনা পরীক্ষা করে একজনের মধ্যে রোগটি পাওয়া গেছে। ইমপেরিয়াল হাসপাতালে ৯৪ জনের নমুনা পরীক্ষায় নগরের ১২ জনের করোনা মিলেছে।শেভরণে ৩৫ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১৩ ও উপজেলার ২ জনের করোনা পাওয়া গেছে।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ১৩ জনের মধ্যে সাতকানিয়ার ১, আনোয়ারার ১, পটিয়ার ২, রাউজানের ২, ফটিকছড়ির ২, হাটহাজারীর ৪ ও সীতাকুণ্ডের ১ জন রয়েছেন।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ