২১ মার্চ ২০২৬

২১ আগস্ট স্মরণে মিরসরাই পৌরসভা ছাত্রলীগের শোক র‌্যালি

মিরসরাই প্রতিনিধি »

২০০৪ সালের ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদে শোক র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে মিরসরাই পৌরসভা ছাত্রলীগ।

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে মিরসরাই সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল নাহিদের সভাপতিত্বে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

এসময় ছাত্রনেতা মো. সাজেদুল করিম আসাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মিরসরাই পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন লিটন, উত্তর জেলা ছাত্রলীগ কর্মী মহিউদ্দিন মহিন, সৈকত ধর, মিরসরাই উপজেলা ছাত্রলীগের উপ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এসএম নেওয়াজ চৌধুরী, ছাত্রলীগ কর্মী মো. আলাউদ্দিন ও জাবেদ ইকবাল শুভ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিরসরাই কলেজের সাবেক প্রচার সম্পাদক সাঈদুজ্জামান সিফাত, সহ-সম্পাদক শাহাদাত হোসেন, সাজু, বাবু, রাজু, রাকিব, তুহিন, আকাশ, সাকিব, মহিবুল সহ বিভিন্ন ওয়ার্ডের ছাত্রলীগ কর্মী।

আলোচনা সভা শেষে ২১ আগস্ট নিহতদের স্মরণে দোয়া মুনাজাত ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শোক র‌্যালির মাধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন