বাংলাধারা বিনোদন »
কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী। আজ ২২ আগস্ট তার জন্মদিন। গায়িকার শৈশব কাল কেটেছে পাবনাতে। পরিবারে ভাই বাদশা বুলবুল, বোন পলি সায়ন্তনিও জনপ্রিয় শিল্পী। মা মনোয়ারা বেগমও যুক্ত ছিলেন গানের সঙ্গে। বাংলাদেশে জনপ্রিয় ধারার গান গেয়ে পরিচিতি পেয়েছেন শিল্পী ডলি সায়ন্তনী। ভাই বাদশা বুলবুল-এর বরাতে বাসায় প্রতিদিন বসত গানের আসর। এভাবেই ক্লাস নাইনে পড়ার সময় তাঁর প্রথম অ্যালবাম ‘হে যুবক’ বাজারে আসে, যেটা বিপুল জনপ্রিয়তা পায়।
এদিকে তার জন্মদিন উপলক্ষে তার ভক্তরা ফেইসবুকে পোষ্ট দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। এছাড়াও বিশিষ্ট গীতিকার ও সুরকার ইথুন বাবু, বাংলা গানের যুবরাজ কণ্ঠশিল্পী আসিফ আকবর, কণ্ঠশিল্পী পরাণ আহসান, শেখ মহসিনসহ সর্বস্তরের সাংস্কৃতিক ব্যক্তিবর্গ তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
বিশিষ্ট এই গুনী শিল্পীর জন্মদিনে ‘বাংলাধারা’ পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে একরাশ শুভেচ্ছা। শুভ জন্মদিন।
উল্লেখ্য, ১৯৯০ সালে নবম শ্রেণিতে পড়ার সময় মিল্টন খন্দকারের কথা ও সুরে সেলেক্স-এর ব্যানারে বাজারে প্রথম ডলির একক অ্যালবাম ‘হে যুবক’ বাজারে আসে। মাসুদ পারভেজ প্রযোজিত ‘ঘেরাও’ সিনেমাতে তিনি প্রথম প্লে-ব্যাক করেন। ডলি সায়ন্তনীর শ্রোতাসমাদৃত অ্যালবামের মধ্যে রয়েছে- ‘কালিয়া’, ‘নীরব রাতে’, ‘বিরহী প্রহর’, ‘সুখে থেকো’, ‘নিতাইগঞ্জে জমছে মেলা’, ‘বাংলাদেশের মেয়ে’।
বাংলাধারা/এফএস/টিএম/ইরা












