১৩ মার্চ ২০২৬

বান্দরবানে শিক্ষকদের দাবি পূরণে জেলা প্রশাসককে স্মারকলিপি

বান্দরবান প্রতিনিধি »

শিক্ষকদের দাবি পূরণের লক্ষ্যে বান্দরবানে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট বান্দরবান পার্বত্য জেলা পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) দুপুরে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষা মহাজোটের আয়োজনে বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত শিক্ষক, শিক্ষিকাদের উপস্থিতিতে বান্দরবান জেলা প্রশাসক জেলা প্রশাসক মো. দাউদুল ইসলামকে তাদের দাবি পূরণের জন্য এই স্মারকলিপি প্রদান করা হয়।

স্বারক লিপিতে উল্লেখ করা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত দেশের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে ১৯৭৩ সালে ৩৬১৬৫ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কর্মরত শিক্ষকদের চাকরি জাতীয়করণ করেছিলেন। আর তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ৯ জানুয়ারি ২৬১৯৩ টি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকদের জাতীয়করণের আয়ত্তে আনে এবং ২০১৪ সালের ৯ মার্চ শিক্ষকদের দুই ধাপে বেতন বৃদ্ধিসহ দ্বিতীয় শ্রেণীর মর্যাদা ঘোষণা করেন। সেজন্য সকল শিক্ষক সমাজ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অত্যন্ত কৃতজ্ঞ।

কিন্তু বর্তমানে সেই সকল জাতীয়করণকৃত শিক্ষকদের জ্যেষ্ঠতা, পদোন্নতি, সিলেকশন গ্রেড, ও প্রযোজ্য টাইমস্কেলের প্রাপ্ততার কথা থাকলেও তা প্রদান করা হচ্ছে না।

অধিগ্রহকৃত বেসরকারী প্রাথমিক বিদ্যারয়ের শিক্ষ (চাকুরীর শর্তাদি নির্ধারণ) বিধিমালা ২০১৩ অধীন ৫০ শতাংশ চাকুরীকাল গণনা করে। জৈষ্ঠতা, পদোন্নতি, সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল প্রাপ্যতার কথা থকলেও তা প্রদান করা হচ্ছে না।

প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের প্রাপ্ত জটিলতা নিরসণ না করে গত ১২ আগস্ট অর্থমন্ত্রনালয় কর্তৃক জারীকৃত টাইম স্কেল কর্তনের পত্রটি বাতিল করা প্রয়োজন।

বান্দরবান জাতীয়করণকৃত শিক্ষক মহাজোটের আহ্বায়ক মো. হাফিজুর রহমানের উপস্থিতিতে স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে জাতীয়করণকৃত শিক্ষক মহাজোট বান্দরবান জেলা শাখার যুগ্ম আহ্বায়ক বাদল কান্তি ধর, মো. মুজিবুর রহমান, মো. আব্দুল মুবিন, মোহাম্মদ ইউনুস, এসএম মুহিবুল্লাহ করিম, নুরুল কবিরসহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ