বাংলাধারা প্রতিবেদন »
দেশে গত একদিনে করোনায় নতুন করে আরো দুই হাজার ৪৮৫ জন আক্রান্ত হয়েছে। তাছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত একদিনে আরো ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে তিন হাজার ৯৮৩ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে দেশে মোট দুই লাখ ৯৭ হাজার ৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯১টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১৩ হাজার ৬৭৫টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ৩৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৫৬ হাজার ৩৮টিতে। আর একই সময়ে সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৮৪ জন। এ নিয়ে সুস্থ হওয়া করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৮২ হাজার ৮৭৫।
এছাড়া গত একদিনে প্রাণ হারানোদের মধ্যে পুরুষ ৩১ জন এবং নারী ১১ জন। এ ছাড়া মৃতদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১২ জন ও ষাটোর্ধ্ব ১৯ জন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালে মৃত্যু হয়েছে ৩৮ জনের এবং বাড়িতে মারা গেছেন ৪ জন। দেশে এ পর্যন্ত করোনায় মারা গেছে তিন হাজার ১৩৭ জন পুরুষ ও ৮৪৬ জন নারী।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ২১ জন, চট্টগ্রাম বিভাগের সাতজন, রাজশাহী বিভাগের তিনজন, বরিশাল বিভাগের একজন, রংপুর বিভাগের দুজন ও ময়মনসিংহ বিভাগের দুজন। এ ছাড়া হাসপাতালে মারা গেছে ৩৮ জন এবং বাড়িতে চারজন।
দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। এ পর্যন্ত দেশে মোট ১৪ লাখ ৫৬ হাজার ৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম












