২১ মার্চ ২০২৬

চট্টগ্রামে করোনায় আক্রান্ত ১৭ হাজার ছুঁইছুঁই; নতুন শনাক্ত ২৬

বাংলাধারা প্রতিবেদন »  

চট্টগ্রামে গত একদিনে ৩২৭ জনের নমুনা পরীক্ষা করে ২৬  জন করোনা শনাক্ত রোগী পাওয়া গেছে। এর মধ্যে ২৫ জন নগর ও ১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ১৬ হাজার ৯৮০ জন। পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে।

রোববার (৩০ আগস্ট) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।

সিভিল সার্জন জানান, গতকাল শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৪ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১ জনের করোনা মিলেছে।

ফৌজদারহাটের বিআইটিআইডিতে ১৬৭ জনের নমুনা পরীক্ষায় নগরের ৭ ও উপজেলার ১ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১০৩ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১০ জনের করোনা মিলেছে। শেভরণে ৪৩ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৭ জনের করোনা পাওয়া গেছে।

চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ও ইমপেরিয়াল হাসপাতালে শনিবার চট্টগ্রামের কারও নমুনা পরীক্ষা হয়নি।

উল্লেখ্য, চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৭১ জন; এর মধ্যে ১৮৯ জন নগরের ও ৮২ জন উপজেলার বাসিন্দা।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন