বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম মহানগরীর রিয়াজউদ্দীন বাজারের আমতল এলাকায় চৌধুরী প্লাজার চতুর্থ তলায় একটি গুদামে আগুন লেগেছে। গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রোববার (৩০ আগস্ট) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে নন্দনকানন ফায়ার স্টেশনের দুটি গাড়ি কাজ করে।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, আমতল এলাকায় হোটেল সাফিনার পাশে একটি ভবনে ৪র্থ তলায় একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গুদামের পাশের একটি কক্ষে কর্মচারীরা গ্যাস সিলিন্ডারে রান্না করতো। সকালে আগুন জ্বালানোর সময় হঠাৎ সিলিন্ডার থেকে আগুন লেগে যায়। অগ্নিকান্ডের ঘটনায় কেউ মারা যায় নি।
ক্ষয়-ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারে নি ফায়ার সার্ভিস।
বাংলাধারা/এফএস/টিএম












