২১ মার্চ ২০২৬

পটিয়ায় খাল থেকে কৃষকের লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি »

পটিয়া উপজেলা শোভনদন্ডী ইউনিয়নের হারাধন চৌধুরী (৬৫) নামের এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার(২৯ আগসাট) রাত ৮ টার দিকে স্থানীয় নাভিখালী খাল থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে পটিয়া থানার পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া থানার উপ-পরিদর্শক নাজমুল হাসান।

নিহত কৃষক হারাধন চৌধুরী শোভনদন্ডী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মাষ্টার বাড়ীর মৃত দেবেন্দ্র লাল চৌধুরীর পুত্র।

নিহতের পুত্র উজ্জ্বল চৌধুরী জানান, দুপুর ২টার দিকে কৃষিকাজ করার জন্য ঘর থেকে বের হয় তার পিতা হারাধান চৌধুরী। সন্ধ্যায় বাড়ীতে ফিরে না আসলে এলাকায় খোঁজাখুঁজি করার এক পর্যায়ে বাড়ী থেকে আধা কি.মি. দূরে নাভিখালী খালে তার লাশ দেখতে পাওয়া যায়।

পটিয়া থানার উপ-পরিদর্শক নাজমুল হাসান জানান, শোভনদন্ডী ইউনিয়নের নাভিখালী খাল থেকে ভাসমান অবস্থায় একজন কৃষকের লাশ উদ্ধার করা হয়। সুরতহাল রিপোর্ট শেষে বিস্তারিত জানা যাবে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন