২১ মার্চ ২০২৬

পটিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

পটিয়া প্রতিনিধি »

পটিয়া পৌর সদরের বাইপাস সড়কের শেয়ানপাড়া এলাকায় মালবাহী ট্রাকের ধাক্কায় দুই বাইসাইকেল আরোহী নিহত হয়েছে।

রোববার (৩০ আগস্ট) বিকালে পৌর সদরের বাইপাস সড়কের শেয়ানপাড়া এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পটিয়া পৌর সদরের ৪নং ওয়ার্ডের মো. ইলিয়াসের পুত্র মো. আরমান উদ্দীন(১৫) ও তার মামাতো ভাই শোভনদন্ডী ইউনিয়নের বেলাল উদ্দীনের ছেলে মো. লিফাতুল ইসলাম (১২)।

স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রাক বাইসাইকেল আরোহী আরমান ও লিফাতুলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজনের গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন।

পটিয়া থানার পুলিশ পরিদর্শক (এসআই) মো. রিয়াজ বলেন, সড়ক দূর্ঘটনায় দুই জন নিহত হন। ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন