২১ মার্চ ২০২৬

বাসের ধাক্কায় আহত ‘একুশে পত্রিকা’র দুই সাংবাদিক

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম নগরীর সড়ক দুর্ঘটনায় একুশে পত্রিকার দুইজন সাংবাদিক আহত হয়েছেন। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় নগরীর এ কে খান মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত দুই সাংবাদিককে প্রত্যক্ষদর্শী একজন ব্যক্তি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

আহত একুশে পত্রিকার সাংবাদিক নুরুল আবছার জানান, চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন সাহেবের ভিডিও ইন্টারভিউ নিয়ে কাট্টলী থেকে মোটর সাইকেলে করে জামালখান সড়কের অফিসে ফেরার পথে এ কে খান মোড় এলাকায় আসার পর একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। মোটর সাইকেলের পেছনে থাকা আমার সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদত রাস্তায় পড়ে যায়। আর মোটরসাইকেলসহ আমি বাসের নিচে ঢুকে পড়ি। আমার কোমর পর্যন্ত বাসের নিচে চলে যায়।

তিনি আরও বলেন, এই দুর্ঘটনায় সহযোগিতা চাইতে এ কে খান মোড়ের ট্রাফিক পুলিশ বক্সে দৌঁড়ে যান জোবায়েদ। অনেক আকুতি-মিনতি জানালেও ট্রাফিক পুলিশ এগিয়ে আসেনি।’

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, দুর্ঘটনায় নুরুল আবছারের হাতে-পা ছিঁড়ে গেছে। এক্সরে করে দেখা গেছে, নুরুল আবছারের কাঁধের ভেতরে জখম হয়েছে। এছাড়া জোবায়েদ হাতে আঘাত পেয়েছেন।

প্রাথমিক চিকিৎসা নিয়ে দুজনই রাত ১১টার দিকে বাড়িতে ফিরেছেন।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন