সীতাকুণ্ড প্রতিনিধি »
সীতাকুণ্ডে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা সোমবার সকাল ১১টার দিকে বীর মুক্তিযোদ্ধা এ কে এম মফিজুর রহমান মিলনায়তন ইপসা এইচআরডিসি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
ইপসা ইয়াং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন এর আয়োজনে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়।
সীতাকুণ্ড প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তীর সভাপতিত্বে ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী ও রেডিও সাগর গিরি প্রযোজক সঞ্চয় চৌধুরীর যৌথ সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ফোরকান আবু, এম হেদায়েত, এম সেকান্দর হোসাইন, বর্তমান সহ-সভাপতি জহিরুল ইসলাম, ইপসা প্রকল্প সমন্বয়কারী মো. আলী শাহীনসহ সীতাকুণ্ড প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইপসা জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। তার মধ্যে দুর্যোগ সচেতনতনামূলক অনুষ্ঠানের মাধ্যমে রেডিও সাগর গিরি ‘আসুন হই সচেতন’ নামের ম্যাগাজিন অনুষ্ঠানটি বিশেষভাবে উল্লেখযোগ্য।
এদিকে অনুষ্ঠানের প্রধান অতিথি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, প্রেসক্লাবের সাংবাদিকদের অংশগ্রহনে মতবিনিময় সভা এটি একটি ভাল উদ্যোগ। এ অনুষ্ঠানের মাধ্যমে অজানা বিষয়গুলো সকলেই জানতে পারবে। সীতাকুণ্ডের প্রেসক্লাবের সাংবাদিকরা অনেক আন্তরিক। তারা ভাল মন্দ দুটোই জনগণের মাঝে তুলে ধরছেন এবং এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। করোনাকালীন সময়ে সাংবাদিকরা সামাজিক দুরুত্ব বজায় রেখে তথ্য সংগ্রহের মাধ্যমে সঠিক করোনা ভাইরাসের সংবাদ প্রকাশ অব্যাহত রেখেছেন তারা।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












